1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ মাদক ডিলার আটক

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ওমর আলী নামক ইয়াবা ডিলারকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল ৯ টায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের কেবিন থেকে ৯৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
আটককৃত ইয়াবা ডিলার ওমর আলী (২৭) চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মো: শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার ডিলার ওমর আলী নামক যুবককে স্থানীয়দের সামনে তার দেহ তল্লাশি করে ৯৫০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ওমর আলীর কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।

অন্যদিকে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখায় ও পুলিশের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানান সচেতন মহল।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওমর আলী নামক যুবককে ৯৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন