1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে জাজিরায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে জাজিরায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে জাজিরায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শাহাজাদী সুলতানা, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, স্টাফ রিপোর্টার

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জাজিরা উপজেলা বিএনপির উদ্যোগে আজ দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জবাবদিহিতার অভাবেই দেশ আজ বহুমুখী সংকটে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেড় বছর ধরে সরকার ক্ষমতায় থাকলেও মানুষের জীবনমানের কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বরং কর্মসংস্থান কমে যাচ্ছে, শিল্পকারখানা বন্ধ হচ্ছে, অথচ এসব বিষয়ে সরকারের কাছে কোনো জবাবদিহিতা নেই।

উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শত শত অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, শিশু, নারী ও সাধারণ রোগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

জাজিরা উপজেলা বিএনপির নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমান সারা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শকে অনুসরণ করে বিএনপি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি উদাহরণ।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই জিয়াউর রহমানের জন্মদিনকে কেন্দ্র করে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অনেক রোগী সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জাজিরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন