
এম এ অন্তর হাওলাদারঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত । ২৬ জানুয়ারী দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথার দক্ষিণ পাশে কামাল চেয়ারম্যান বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে উদয়পুর রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইটারের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রাস্তার পাশে ডিবেটরের আঘাতে ঘটনাস্থলই মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে জানা যায় নিহত ব্যক্তির নাম মো: সোহাগ পিতা: সেলিম তিনি হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয় এর একজন শিক্ষার্থী।আরেকজন আরহীর অবস্থা গুরুতর হয় তাকে হসপিটালে নেয়া হয়।