1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে দুপুর থেকেই সদর ও গজারিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুটবল প্রতীক হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর পরিণত হয় মিছিলের শহরে ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের সমালোচনা করে বলেন, তার একমাত্র শক্তি আল্লাহ ও জনগণ। দলীয় বহিষ্কার দিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, তার অনুসারী নেতাকর্মীদের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এসব পদক্ষেপ জনগণের সমর্থন কমাতে পারেনি বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়ারেন্ট ছাড়া সাধারণ মানুষকে হয়রানি করা হলে জনগণ তা মেনে নেবে না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন