1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

শাহাজাদী সুলতানা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩০৫ বার পঠিত
Spread the love

দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি, নারী অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিলাসপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত কামাল মাদবরের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিমা মাহমুদ সদস্য সচিব জাজিরা উপজেলা মহিলা দল, জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দবির বেপারি, বিলাশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন,এস এম সোহেল রানা জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মনির হোসেন আহবায়ক উপজেলা ছাত্রদল। যুবদলের নেতা সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন, জাজিরা ইউনিয়নের মহিলা দলের আহ্বায়ক শাহজাদী সুলতানাসহ জেলা/উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
বৈঠকে সভাপতিত্ব করেন রুজি ইসলাম, সঞ্চালনায় ছিলেন হাসি আক্তার । বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে।
বক্তব্যে যা উঠে আসে

প্রধান অতিথির বক্তব্যে জাজিরা উপজেলা মহিলা দলের সভাপতি রুমা হামিদ বলেন,
“আজ দেশের নারীরা সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং ভোটাধিকার হরণে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও নারীদের অধিকার রক্ষায় আপসহীন থাকবে।”
তিনি আরও বলেন,

“গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই আগামী দিনে আন্দোলন-সংগ্রামে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

রুমা হামিদ বলেন,দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি’র চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং সকলের কাছে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন এবং পরিশেষে তিনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীর্ষ প্রার্থী শরীয়তপুর -১ আসনের জনাব সাঈদ আসলামের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ধানের শীর্ষে একটি ভোট দেয়া হলে সে ভোটটি দেওয়া হবে জনাব তারেক রহমানকে এবং সেই ভোটটি দেওয়া হবে মরহুম বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং সেই ভোটটি দেওয়া হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আপনারা সকলে ১২ তারিখ তারেক রহমানের মনোনীত প্রার্থী সাঈদ আসলামকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ এবং জনগণের সেবা করার সুযোগ দেবেন। তিনি বলেন,বিএনপি যদি এবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের ব্যবস্থা করে থাকবেন।

ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে স্লোগানে স্লোগানে পুরো বাড়ি মুখরিত হয়ে ওঠে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে সাধারণ মানুষ দিশেহারা। নারীদের ঘরে বসে থাকার সুযোগ নেই, বরং তাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে।
নারীদের প্রত্যাশা ও মতামত

উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী ভোটাররা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, সন্তানের শিক্ষা ও চিকিৎসা ব্যয় বহন করা দুরূহ হয়ে উঠেছে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
বৈঠকের লক্ষ্য ও কর্মসূচি

বৈঠক শেষে নেত্রীবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করতেই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।
উপস্থিত নেত্রীবৃন্দ

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের , রুমা হামিদ, আহবায়ক উপজেলা মহিলা দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিমা মাহমুদ সদস্য সচিব জাজিরা উপজেলা মহিলা দল, জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: দবির বেপারি, বিলাশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন,এস এম সোহেল রানা জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মনির হোসেন আহবায়ক উপজেলা ছাত্রদল। যুবদলের নেতা সালাউদ্দিন আহমেদ। জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: দবির বেপারি, বিলাশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন,এস এম সোহেল রানা জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মনির হোসেন আহবায়ক উপজেলা ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন