1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার 

ভোলার চরফ্যাসনে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। নবীন বরণ উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে পুরো ক্যাম্পাস।

কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠেন শিক্ষকবৃন্দও। অনুষ্ঠানে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজের প্রভাষক সাজ্জাদ হোসেন,চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ, সুশিক্ষিত ও নৈতিক মানবসম্পদ তৈরিতে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন