1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মোটর চালক দলের নির্বাচনী প্রচারণা ও র‍্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মোটর চালক দলের নির্বাচনী প্রচারণা ও র‍্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মোটর চালক দলের নির্বাচনী প্রচারণা ও র‍্যালি

মুশফিক হাওলাদার, লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল এর পক্ষ থেকে ভোলা-০৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (১লা ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, লালমোহন উপজেলা শাখার আয়োজনে পুরাতন লঞ্চঘাট থেকে প্রচারণা ও ‌র‍্যালিটি অনুষ্ঠিত হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দল’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্তি করেন লালমোহন উপজেলা মটর চালক দলের সভাপতি মো. খোকন হাওলাদার।

উক্ত নির্বাচনী প্রচারণা ও র‍্যালিটি মটর চালক দলের সাধারণ সম্পাদক নুরে আলম’র পরিচালনায় এবং সহ-সভাপতি মো. বাচ্চুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মো. নাসির মোল্লা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুল হাওলাদার, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খোকন মাঝিসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন