1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে চারদিনেও পরিচয় মেলেনি, সেই বৃদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে চারদিনেও পরিচয় মেলেনি, সেই বৃদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে চারদিনেও পরিচয় মেলেনি, সেই বৃদ্ধার

শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন 
  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন

ভোলার চরফ্যাশন উপজেলায় সরিষা খেত থেকে সেই বৃদ্ধার লাশ উদ্ধারের চারদিন অতিবাহিত হলেও পরিচয় মেলেনি এখোনও। গত ২৪ জানুয়ারি উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা গ্রামে অজ্ঞাত আনুমানিক ৭৫ বছর বয়সের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ার কারণে বুধবার (২৫ জানুয়ারি) লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। লাশ উদ্ধারের চারদিন অতিবাহিত হলেও ওই লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরোও জানান, দেশের প্রতিটি থানায় লাশের ছবি পাঠানো হয়েছে। এবং বিভিন্ন থানায় দায়ের হওয়া নিখোঁজ জিডি পর্যালোচনা করেও লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন