1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কুয়াকাটায় নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ায় ফেসবুকে সমালোচনা শুরু হলে স্থানীয় বিএনপি ও থানা পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহন শুরু করেছে। এতে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও ভিন্ন মত ও পথের মানুষ আগামী দিনে তাদের নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। তবে নবনির্বাচিত সাংসদ এবিএম মোশাররফ হোসেনের এ বিষয়ে কঠোর নির্দেশনা, ‘জনস্বার্থ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবেনা’-এমনই বক্তব্য বিএনপি নেতৃবৃন্দের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনের পর রাতেই কুয়াকাটা পর্যটন শহরের জিরো পয়েন্টের সরকারী জমিতে স্থাপনা তুলতে শুরু করে বিএনপি নেতা মন্নান মৃধা ও জসিম মৃধার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অপসারনের উদ্দোগ নেয়ার আগেই শনিবার রাতে কুয়াকাটা পৌর বিএনপি এ দখল প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নির্মাণ উপকরন সরিয়ে দেয়।
কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ এ ধরনের কাজের সাথে যারা জড়িত তাদের বিতর্কিত কর্মকান্ডে বিএনপি পূর্বেই দল থেকে তাদের বহিস্কার করেছে। এখন বিএনপি’র পরিচয়ে তারা কোন আইন বিরোধী কর্মকান্ডে জড়িত হলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। জনস্বার্থ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।’
অপরদিকে উপজেলার ধূলাসার ইউনিয়নের পূর্ব ধূলাসার গ্রামের আনিছা আক্তারের বসত ঘর সংলগ্ন রান্না ঘরে শুক্রবার রাতের যেকোন সময় অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এসময় ৪ বছরের শিশু সন্তান নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে আনিছা। এ ঘটনায় রান্না ঘরে থাকা গেরস্থালি উপকরন ও বীজ ধান ভস্মীভূত হয়ে দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন হয় তার। ঘটনার পর থেকে আনিছা তার পরিবার নিয়ে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। ঘটনার পর মহিপূর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মি. শ্যামল ও উপ-পরিদর্শক জাকিরের নেতৃত্বে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ. মন্নান হাওলাদার ও সম্পাদক মো. শাহজাদা হাওলাদারের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা আনিছার বাড়ীতে ছুটে এসে তার নিরাপত্তা নিশ্চিত করা সহ সব রকমের সহযোগীতার আশ্বাস দেয়।
রবিবার দুপুরে বিএনপি নেতা শাহজাদা হাওলাদার গনমাধ্যমকে বলেন, ভুক্তভোগী আনিছা বিএনপি’র মহিলা বুথের এজেন্ট ছিল। ভোটের দিন প্রতিপক্ষ প্রার্থীর অনুসারী কর্মীদের সাথে তার কথা কাটাকাটি হওয়ার সময় তারা তাকে দেখিয়ে দেবে বলে হুমকি দেয়। তবে আনিছা আগুন দেয়ার ঘটনার সাথে কে জড়িত ছিল, তা বলতে পারেনি। আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহনের দাবী করছি।
মহিপুর থানার ওসি মো. মহব্বত খান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনী পদক্ষেপ নেয়া হবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন