1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সংযোগ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরবাগ মোতাহার উদ্দিন সংযোগ সড়কের ওপর দোকানঘর নির্মাণ করে টিনের চাল দিয়ে সড়ক দখলের অভিযোগ উঠেছে মো. সবুজ নামের এক দোকান মালিকের বিরুদ্ধে।

এ বিষয়ে চলতি বছরের ২০ জানুয়ারি লালমোহন পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা মো. মানছুর আহাম্মেদ হাওলাদার। অভিযোগের পরও অভিযুক্ত সবুজ দ্রুত দোকানের নির্মাণকাজ শেষ করেন বলে

জানাগেছেঅভিযোগকারী মানছুর আহাম্মেদ হাওলাদার বলেন, আমার বাসার সামনে আঞ্চলিক মহাসড়কের এই সংযোগ সড়কের সঙ্গে এক শতাংশ জমি জনস্বার্থে ৫০টি পরিবারের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহারের জন্য ক্রয় করেছি। কিন্তু সড়কের পাশের দোকানদার সবুজ ও তার ভাইয়েরা পৌরসভার কর্মকর্তা মফিজের যোগসাজশে সড়কের ওপর ওয়ালসেট দোকানঘর নির্মাণ করেন। এমনকি দোকানের টিনের চাল পুরোপুরি সড়কের ওপর বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে বাধা দিলে তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। সড়কের ওপর টিনের চাল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত মো. সবুজ মিয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় দোকানঘর নির্মাণ করেছি। অনেকেরই চাল রাস্তার ওপর কিছুটা থাকে  তারপরও যদি আমার চালের কারণে রাস্তার কোনো ক্ষতি হয় এবং সবাই বলে, তাহলে আমি চাল চাল কেটে দেব।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ বলেন, অভিযোগ পাওয়ার পর দু’পক্ষকে নিয়ে বসেছি। পৌর সার্ভেয়ারকে কাগজপত্র যাচাই করে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পৌর সার্ভেয়ার মো. পায়েল বলেন, বিষয়টি এখন তদন্তাধীন  মো. সবুজকে মৌখিকভাবে সড়কের ওপর থাকা চাল কেটে নিজ সীমানার মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি তা করেছেন কি না, আগামীকাল সরেজমিনে গিয়ে দেখা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন