1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ৪৮ লাখ টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ৪৮ লাখ টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ৪৮ লাখ টাকা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব তুলাতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে মোঃ জলিল হাওলাদার ও বাদল মোল্লার বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।
ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম জানান, অনেক কষ্ট করে বিদেশে কাজ করে তাদের সংসারের সবকিছু গড়ে তুলেছিলেন। ঘটনার সময় তিনি স্বামী, মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তিনি বলেন, “আমরা বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘরটি আগুনে পুড়ে পড়ে যায়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।” তিনি ধারণা করছেন, পাশের বাড়ির পিছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
অন্যদিকে বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম বলেন, তারা কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে দুর্বৃত্তদের আগুন দেওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন