
স্টাফ রির্পোটার
ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে শিক্ষার্থী মো. সিয়ামের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ মার্চ) সকালে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সিয়ামের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ও শিক্ষার্থীরা জানান,গত শনিবার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো.সিয়াম দক্ষিণ খাসের হাট বাজার থেকে প্রাইভেট শেষ বাড়ি ফেরার পথে বাংলা বাজার এলাকায় অতর্কিতভাবে মতিন, সবুজ, মোশারেফ,বেল্লাল, রপা পালোয়ান, হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে স্থানীয়রা ডাক্তারের কাছে নিয়ে গেল প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়। এ ঘটনায় সোমবার সকালে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ শিক্ষার্থীরা হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করে। হামলায় জড়িত সকলের বাড়ি শম্ভুপুর ইউনিয়ন লামছি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানতে চাইলে, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম বলেন, এ ধরনের ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।