1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত
Spread the love

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  লালমোহন পৌর যুবদলের সভাপতি জাকির ইমরানের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক ফজলে রাব্বিন নাফিজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রব মিন্টু মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল পাটোয়ারি, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, গণ অধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি আতিকুর রহমান আবু তৈয়ব, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌরসভা বিএনপির সাধরণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জাসাস এর সভাপতি আজাদুর রহমানসহ বিএনপি, এনসিপি, অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিকসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আজিজুল হক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন