1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব মো. আলাউদ্দিন হাওলাদারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বদরপুর ছাত্রদলসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে বুধবার (১৮ মার্চ) সকালে লালমোহন থানার সামনে এ কর্মসূচি পালন হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা জানান, আহত আলাউদ্দিন বর্তমানে বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন  গত পবিত্র শবে কদরের রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সিরাজ হাওলাদার, কামরুল হাওলাদার, আলমগীর হাওলাদার, মনজু ও পারভেজ বেপারির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আলাউদ্দিন হাওলাদারসহ ইসমাইল হাওলাদার, নুরু হাওলাদার, সালাউদ্দিন হাওলাদার, নয়ন হাওলাদার, কয়ছর মল্লিক ও হোসেন হাওলাদার গুরুতর আহত হন।

বর্তমানে গুরুতর আহত আলাউদ্দিন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বক্তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার পবিত্র শবে কদরের রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজ হাওলাদার গ্রুপ ও ইসমাইল হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন  পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিন হাওলাদার ও সালাউদ্দিন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন