1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুশফিক হাওলাদার ,লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার ,লালমোহন 

” জেগে উঠুক মানবতা গড়ে তোলো একতা ” এই স্লোগানে ২০২০ সালে প্রতিষ্ঠিত একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও পরবর্তীতে বাজারে র‍্যালি অনুষ্ঠিত হয়।

ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আজাহার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মো. ফাহাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন হাওলাদার, লাখপুর কাসেমুল উলুম কামিল মাদরাসার প্রভাষক মো. আবুল কালাম আজাদ, কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গাজী, মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহে আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুসা কালিমুল্লাহ, সংগঠনের সভাপতি মো. লোকমান মোসলমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহাবুব আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, আহমদ বাদল, মুছা কালিমুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন মিঝিসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন