1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হওয়া মামাকে বাঁচাতে গিয়ে মো. সোহাগ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেংগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগের মামা মো. মিজান (২৮)। তিনি বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহাগ মিজানের চাচাতো বোনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বসতঘরের পাশে থাকা রেইনট্রি গাছের ডাল কাটেন মো. মিজান। ওই ডালটি পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন মিজান। তাকে বাঁচাতে ছুটে যান মো. সোহাগ। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাদের দু’জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন