1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির (সিভিল), সহকারী প্রকৌশলী (পুর) মোঃ মহিউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ তৌহিদ, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক সামসুল হক মাস্টার এবং মিঠাগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সোলায়মান হাওলাদারসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার নতুন ভবনের সফল নির্মাণ ও সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন