1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। উদ্ধার করা হরিনটি বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় হরিনটি দেখতে পেয়ে উৎসুক জনতা ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর এলাকাবাসী হরিণটিকে অক্ষত অবস্থায় ধরে ফেলে। পরে স্থানীয়রা মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে লালমোহন থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, হরিনটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসে এবং এর আনুমানিক ওজন ৪০-৪৫ কেজির মতো হবে। হরিনটি পুরুষ।

 

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, “জনতা বাজার এলাকায় স্থানীয়রা হরিনটিকে ধরে বেধে রাখছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা  বন বিভাগের কাছে হরিনটি হস্তান্তর করেছি।

 

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন