1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জামানত বাজেয়াপ্ত হচ্ছে হিরো আলমের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জামানত বাজেয়াপ্ত হচ্ছে হিরো আলমের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জামানত বাজেয়াপ্ত হচ্ছে হিরো আলমের

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে বগুড়া-৬ আসনে ৯ বগুড়া-৪ আসনে পাঁচ প্রার্থীর জামানত হারাচ্ছেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ১১ জন প্রার্থী ছিলেন। মোট চার লাখ ১০ হাজার ৭৪৩ ভোটের মধ্যে বৈধ ভোট পড়েছে ৯১ হাজার ৭৪২ ভোট। এর এক-অষ্টমাংশ ১১ হাজার ৪৬৮ ভোট না পাওয়ায় এ আসনে ৯ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান (ট্রাক) পেয়েছেন ২১ হাজার
৮৬৪ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (৬৯৯৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী হিরো আলম (৫২৭৪ ভোট), স্বতন্ত্র সাবেক বিএনপি নেতা সরকার বাদল (২৮১১ ভোট), স্বতন্ত্র মাছুদার রহমান হেলাল (১৬১৮ ভোট), স্বতন্ত্র রাকিব হাসান (১৪৪৯ ভোট), জাসদের ইমদাদুল হক ইমদাদ (১৩৪০ ভোট), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (৪৬৮ ভোট), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (৪১৭ ভোট) ও গণফ্রন্টের আফজাল হোসেন (১৭০ ভোট)।

বগুড়া-৪ আসনে মোট প্রার্থী ছিলেন ৯ জন। মোট তিন লাখ ২৮ হাজার ২৬৯ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪ ভোট। এর এক-অষ্টমাংশ ৯ হাজার ৮১৬ ভোট না পাওয়ায় এ আসনে পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। এখানে জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (৬৪৪৬ ভোট), জাকের পার্টির আবদুর রশিদ সরদার (৪০৬৪ ভোট), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মন্ডল (৩৫৬৭ ভোট), স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (২৩৯০ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (৮৪৮ ভোট)।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, এক-অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় দুটি আসনে ১৪ জনের জামানত বাজেয়াপ্ত হবে। গেজেট হওয়ার পর এ তালিকা তৈরি করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন