1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে চাঁদার দাবীতে হামলায় আহত যুবক বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে চাঁদার দাবীতে হামলায় আহত যুবক বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে চাঁদার দাবীতে হামলায় আহত যুবক বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৩০ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চাঁদার দাবীতে হামলায় আহত বাবুল শরিফ(৪০) গুরুতর জখম অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৭ টায় ওই এলাকায় হামলার ঘটনা ঘটে।

এতে গুরুতর জখম বাবুল শরিফ লালমোহন হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে সেখানে যেতে দেয়নি হামলাকারীরা। পরে স্থানীয়দের সহায়তায় বোরহানউদ্দিন হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি হয়েছেন। বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সুবিধা নিচ্ছেন আহত বাবুল শরিফ। একই এলাকার হামলাকারীরা হলেন, লুতফর বয়াতি, লুতফর বয়াতির ছেলে জাহের ও দুলালসহ অজ্ঞত কয়েকজন হামলা চালায়। এসময় আহত বাবুল শরিফের সাথে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলা কারীরা। আহত বাবুল শরিফ জানান, আওয়ামীলীগ সরকার পতনের পর নগদ দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে হামলাকারীরা। চাঁদার দাবীতে তার লেয়ার মুরগীর খামার ও মাছের খামারে লুটপাট চালায়। এছাড়াও নগদ ৫০ হাজার টাকা চাঁদা দেওয়া হয়েছে হামলাকারীদেরকে। বর্তমানে ২ লাখ টাকা চাঁদার দাবীতে শনিবার সকালে হামলা চালিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এসময় গুরুতর জখম অবস্থায় লালমোহন হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে সেখনে সেখানে যেতে দেয়নি হামলাকারী। পরে স্থানীয়দের সহায়তায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। অন্যদিকে হামলাকারীদের কাছে জানতে চাইলে তাদেরকে খুজে পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানান, আওয়ামীলীগ করায় বাবুল শরিফের পরিবারের ওপর অমানবিক নির্যাতন চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন