1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় ২০২৫-২৬ অর্থবছরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় ২০২৫-২৬ অর্থবছরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জাজিরায় ২০২৫-২৬ অর্থবছরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি ঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি ঃ

২০২৫–২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬”। মঙ্গলবার (২১ এপ্রিল) – উক্ত অনুষ্ঠানটি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, – মোস্তফা কামাল হোসেন উপ-পরিচালক ,খামারবাড়ি শরীয়তপুর বিশেষ অতিথি-মোহাম্মদ রফিকুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক শস্যে খামারবাড়ি বাড়ি ,শরীয়তপুর সভাপতি-মোঃ ওমর ফারুক উপজেলা অফিসার জাজিরা শরিয়তপুর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, -মুসলিম জাহান রুনিয়া কৃষি সম্প্রসারণ অফিসার জাজিরা , শরীয়তপুর। পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন-স্থানীয় জনপ্রতিনিধি , গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ। ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ । সকল ইউনিয়নের পিএফএস ,,নন -পিএফএস কৃষক /কৃষাণীগন।

উপজেলা পর্যায়ে আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, কৃষিকে শুধু উৎপাদনমুখী না রেখে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে কৃষকরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি অর্জন করে নিজেদের জীবনমান উন্নত করতে পারবে। উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণ ও ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। তিনি কৃষিতে বৈচিত্র্য আনা, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং বাজারমুখী উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাজিরা পৌরসভার সভাপতি নজরুল কাজী, উপজেলার বিএনপির সভাপতি বজলু শিকদার, পৌর বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মিলন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দাদন হাওলাদার, বিলাশপুর ইউনিয়নের সভাপতি আনোয়ার শিকদার, বিলাশপুর ইউনিয়নের মহিলাদলের সভাপতি রোজি ইসলাম, জাজিরা ইউনিয়নের মহিলাদলের সভাপতি শাহাজাদী সুলতানা,

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষাণী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সফল কৃষি উদ্যোগের গল্প তুলে ধরেন। এতে অংশগ্রহণকারীরা নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন, যা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানের একপর্যায়ে সফল কৃষক ও উদ্যোক্তাদের কৃষিকাজে ভাল করার সফলতার গল্প তুলে ধরার সুযোগ করে দেয়া হয়। , যা অন্যদের উৎসাহিত করবে বলে আয়োজকরা মনে করেন।

সার্বিকভাবে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬” ছিল একটি ফলপ্রসূ আয়োজন, যা কৃষি, পুষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন