1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

খলিল উদ্দিন ফরিদ, ভোলা 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত
Spread the love

খলিল উদ্দিন ফরিদ, ভোলা 

ভোলার চরফ্যাশনে মৎস্য খাতের উন্নয়ন ও প্রান্তিক চাষিদের সহায়তায় মাছের রেনু পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত Special Program–Development (Agriculture) এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মৎস্য খাতের ১২ জন সদস্যের মাঝে মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৩ জন সদস্যকে জি-৩ জাতের রুই মাছের রেনু পোনা, চুন, রাসায়নিক সার ও ঝাকি জাল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

এফডিএ’র মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ মো. সাইদুর রহমান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম মৎস্য চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ মৎস্য খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন