1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রধান শিক্ষকের ওপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রধান শিক্ষকের ওপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে প্রধান শিক্ষকের ওপর হামলা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির। তিনি বলেন, ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড রমিজ উদ্দিন মৃধা বাড়ির মৃত ইদ্রিস মৃধার ছেলে নুরুদ্দিন মাদক বিক্রির জড়িত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তাই মঙলসিকদার লঞ্চঘাটে তার দিনমজুরি চাকরি থেকে বাদ দেয় ইজারাদার। তবে নুরুদ্দিনের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় চাকরি হারানোর অপবাদ আমার উপর চাপানোর চেষ্টা করে এবং বুধবার সকালে আমাকে বাত্তিরখাল মৎস্য ঘাটে একা পেয়ে নুরুদ্দিন, তার ভাই এমরাণ, মাকসুদ মৃধা, রাজু ও সুজন মৃধাসহ আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। একই বাড়ির ফখরুল মৃধা, নোমান মৃধা, শাহরিয়ার রিয়াদ ও নজরুল মৃধার মদদে এ হামলা ঘটানো হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক। এ বিষয়ে জানতে চাইলে নুরুদ্দিনের ভাই এমরাণ মৃধা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে শুনেছি নুরুদ্দিনের সাথে প্রধান শিক্ষকের বাকবিতন্ডা হয়েছে। এদিকে হামলায় মদদ দেয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল মৃধা বলেন, আমি তিনদিন যাবৎ ঢাকায়। তবে বাড়ি থেকে এমন একটি ঘটনা শুনেছি। ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফারুক হোসেন বলেন, প্রধান শিক্ষকের সাথে একটি ঝামেলার কথা শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনও অভিযোগ লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন