
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে কাছিপারা ইউনিয়নের কারখানা এলাকায় সিকদার বাড়িতে রাতের আঁধারে জোর করে মোঃ খোরশেদ আলম ও মোঃজালাল সিকদারের জমিতে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ৪ জুন রাতের আধারে এ ঘর নির্মাণ কররা আভিযোগ পাওয়া গেছে একই বাড়ির মোঃ লতিফ উদ্দিন সরদার ও মোঃসুলতান চৌকিদারের বিরুদ্ধে।
আভিযোগে মোঃজালাল সিকদার বলেন আমাদের একই বাড়ির প্রতিবেশী মোহাম্মদ লতিফ উদ্দিন সরদার ও সুলতান চৌকিদার সহ ১০ থেকে ১৫ লোক এসে আমার সম্পত্তির উপর জোর করে গতকাল রাতের আঁধারে গায়ের জোরে আমার পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করেন এবং আমি ঘর তুলতে বাধা দিতে গেলে আমাকে মারধর করে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ের লতিফ সরদার এর ছেলের শফিক সরদার বলেন গতকাল ঘর আমরা উত্তোলন করছি ঠিকই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই প্রতিপক্ষ বলে রাতে আমরা নির্মাণ করেছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। #