1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
হাসির আড়ালে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news হাসির আড়ালে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

হাসির আড়ালে

কাজী ফারজানা ইসলাম
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৪ বার পঠিত
Spread the love

কাজী ফারজানা ইসলাম

সব হাসি যে সুখের নয়,
এটা বুঝতে সময় লাগে—
কারণ কিছু মুখ
হাসির রঙে দুঃখ ঢাকে।
একসময় ভাবতাম,
যে হাসে সে ভালো আছে—
কিন্তু জীবন শিখিয়েছে,
সব গল্প চোখে ভাসে না কাছে।
হাসির ভেতর লুকিয়ে থাকে
অজস্র না বলা কথা,
চোখের জলে ভিজে যায় মন,
তবুও ঠোঁটে থাকে ব্যস্ততা।
আমরাও শিখে যাই ধীরে—
কষ্ট গোপন করার নিয়ম,
কিভাবে ভিতরের ঝড়
বাইরে হয় না কখনও প্রকাশিত কোমল সুরে।
তখন বুঝি—
সব হাসি আসল নয়,
কিছু হাসি শুধু পৃথিবীকে দেখানোর জন্য,
“আমি ভালো আছি”—এই মিথ্যে কথার মতোই হয়।
আর কিছু হাসি
নিজেকেই বোঝানোর চেষ্টা—
“সব ঠিক হয়ে যাবে”,
এই আশাতেই বেঁচে থাকা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন