1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলার তজমুদ্দিনে পুকুরের ঘাট নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলার তজমুদ্দিনে পুকুরের ঘাট নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলার তজমুদ্দিনে পুকুরের ঘাট নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের ঘাট ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আপন চাচা-চাচিসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (১ মে) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমাড়া ৮ নম্বর ওয়ার্ডের গন্ডাগো বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে পুকুরের ঘাট ব্যবহার নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার ১ মে সকালে রিজিয়া বেগম তার ব্যবহারকৃত পুকুরের ঘাট মেরামত করতে গেলে মো. খোকন এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মো. খোকন ও তার ছেলে মো. সজিব ঘর থেকে এসএস পাইপ ও লাঠিসোঁটা নিয়ে রিজিয়া বেগমের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। রিজিয়া বেগমের ডাক-চিৎকার শুনে তার শাশুড়ি উলফতেন্নেছা ও অন্যান্য স্বজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এসময় উলফতেন্নেছার দুই পা, রান ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এছাড়া আবুল কালাম নামের এক ব্যক্তিকেও মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। সংঘর্ষে আহত ৪ জনকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় তজুমদ্দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন—মো. খোকন (৪০), পিতা- শাজাহান,মো. সজিব (১৯), পিতা- মো. খোকন,তোতা মিয়া (৪২), পিতা- শাজাহান এবংমেহেদী হাসান (২০), পিতা- তোতা মিয়া।

এ বিষয়ে অভিযুক্ত মো. খোকনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আহত রিজিয়া বেগম অভিযোগ করেন, হামলার সময় তার গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও কান থেকে ৮ আনা ওজনের কানপাশা ছিনিয়ে নেওয়া হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া উলফতেন্নেছার কান থেকে ৬ আনা ওজনের কানপাশা এবং বিবি কাউসারের হাত থেকে ৪ আনা ওজনের একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন