1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে সরকারি জেলে চাল মজুদ ও কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মহসিন রেজা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আমিরাবাদ গ্রামের মোঃ ইমরান হোসেন (৩০)। এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ এলাকায় ইমরান হোসেনের বসতঘরে জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি চাল মজুদ করে ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা, আনসার সদস্য ও অফিস স্টাফদের সমন্বয়ে একটি টিম রাত প্রায় ১১টা ৫০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় অভিযুক্ত ইমরান হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ২৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মোট পরিমাণ ৭৮০ কেজি, যার আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা। এছাড়াও ২৩টি খালি সরকারি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল বিধি মোতাবেক স্থানীয় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ ইউনুছ মিয়ার জিম্মায় প্রদান করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, প্রকৃত জেলেদের মাঝে বিনামূল্যে বিতরণের সরকারি চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদ ও ক্রয়-বিক্রয় করে আসামিরা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার অপরাধ করেছেন।
কলাপাড়া থানা ওসি মোঃ নজরুল ইসলাম জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন