1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন