1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি
 পটুয়াখালীর দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দুমকি থানা ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, প্রেসক্লাব দুমকীর সভাপতি মো. দেলোয়ার হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান ও সাংবাদিক মো. আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপরিধি এবং এর কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন