1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত যুবদল নেতা জাকির হোসেন গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত যুবদল নেতা জাকির হোসেন গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত যুবদল নেতা জাকির হোসেন গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি
 চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
 বুধবার (১০ই জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১০৯/১৭ এর রায়ে জাকির হোসেন (পিতা- সেকান্দার আলী হাং), সাং- হাওলাদার বাড়ী, জামলা, থানা- দুমকি, জেলা- পটুয়াখালীকে এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালতের পরোয়ানা জারি হওয়ার পরও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে অংশগ্রহণ করতেন। সম্প্রতি দুমকি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে প্রকাশ্যে দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়, প্রকাশ্যে চলাফেরা করলেও কেন দীর্ঘদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “জাকির হোসেন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং চেকে উল্লেখিত অর্থদণ্ডে দণ্ডিত। তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন