
মাদারীপুর প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১জুন)- বিকেলে কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর মিউজিয়ামের সামনে একটি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদারীপুর পাবলিক লাইব্রেরির সভাপতি, সাংবাদিক, কবি, প্রাবন্ধিক ও নাট্যকার মিলন সব্যসাচী। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরির সাধারণ সম্পাদক কবি লিখন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুরের বিশিষ্ট কবি ও সাংবাদিক আমিনুল হক দুলাল, সাংবাদিক শাহজাদী সুলতানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।