1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

আবদুল মান্নান তামিম, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম, স্টাফ রিপোর্টার।

ভোলার তজুমদ্দিনে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজার সংলগ্ন সড়কের পাশে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এ সময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

স্টুডেন্ট স্টার গ্রুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক মো. সালাউদ্দিন মাতব্বর বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যার দায়িত্বও আমাদের সবাইকে নিতে হবে।

ফাউন্ডেশনের সদস্য সচিব আবদুল মান্নান তামিম বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ধরনের কর্মসূচিতে সম্পৃক্ত হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন