1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বৈরী আবহাওয়ায় কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে গাছের চারা, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হন।
এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান ফোরকান তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সভায় বক্তারা, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি ভিত্তিক উন্নয়ন, গ্রামীন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সংযোগ অপরিহার্য। তাই গ্রামীন এলাকার উন্নয়নে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে বিআরডিবির আওতাধীন সফলভোগী সদস্যের মাঝে ঋণ ও কিশোরী সদস্যের মাঝে সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সফলভোগী সদস্যের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন