
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলা জেলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া এলাকার দিনমজুর মজনুর ছেলে মহিন (১৪) ৫ জুলাই রবিবার সন্ধ্যায় ঢাকা উদ্যান (মোহম্মদ পুর) হইতে নিখোঁজ হয়। নিখোঁজ মহিন ঢাকা উদ্যান (মোহম্মদ পুর) এলাকার ইয়াছির আরাফাত এর বাসায় গৃহ পরিচালক এর কাজ করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুর রহমানের ছেলে ইয়াছির আরাফাত এর বাসায় ১বছর যাবত গৃহ পরিচালক এর কাজ করে আসছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বাসার কাজে মহিন ভবনের নিচের দোকানে গিয়ে নিখোঁজ হয় । বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ঢাকা আদাবর থানায় থানায় সাধারন ডায়রী করে যাহার আবেদন ট্রাকিং নং 2vz90F । নিখোঁজ মহিনের সন্ধান পেলে ০১৭৬০৯৩১৪৬৯ নন্বরে ফোন দেওয়ার অনুরোধ করা হলো ।