1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জ  প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন, সভাপতি-শাহিন ,সম্পাদক-স্বপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জ  প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন, সভাপতি-শাহিন ,সম্পাদক-স্বপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জ  প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন, সভাপতি-শাহিন ,সম্পাদক-স্বপন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির বিদ্যমান কমিটি দীর্ঘদিন অকার্যকর থাকা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৬ জুলাই ২০২৬ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত আংশিক কমিটিতে মো. শাহিন মোল্লাকে সভাপতি এবং স্বপন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার হবে এবং বিদ্যালয় ও সমাজের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন