
তৌহিদ হোসেন উজ্জ্বল,বাউফল
পটুয়াখালীর বাউফলের বিলবিলাস এলাকায় ঢাকা-দশমিনা রুটে চলাচলকারী দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ আহত হয়েছেন।শুক্রবার (১০ জুলাই)সকাল সারে ৮ টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ পর্যন্ত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন মোঃমাসুধ (৩৮),সোলেমান (৬),ইরারানী মজুমদার (৫২)ইব্রাহিম (১৮)দিপালী(৪০),সালমা বেগম(৩০)সৃতি রানী (২০) সহ ৭ জন।
এ বিষয় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মামুনুর রশীদ বলেন দুর্ঘনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেহ আহমেদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।#