1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। নিহতের পরিবারের দাবী হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে বাউফল পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়কের একটি বাসা থেকে ইসরাত জাহান নিশি (২৮) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে এবং বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে মনিরুল ইসলাম ঢালীর সঙ্গে নিশির বিয়ে হয়। এর আগে মনিরুলের আরেকটি বিয়ে হলেও দাম্পত্য কলহের জেরে সেই সংসারের বিচ্ছেদ ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে খাবার শেষে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে নিশি আলাদা একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। শনিবার সকালে আবারও ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়।
স্বামী মনিরুল ইসলাম ঢালী বলেন, রাতে সামান্য মনোমালিন্যের পর নিশি আলাদা কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাতে এবং সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন