1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুলাই (শুক্রবার) আসরবাদ  লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াবআলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আক্রান্ত শিক্ষার্থী আশপিয়ার রহমান তন্ময় (১৬) লালমোহন আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকায় কর্মরত সাংবাদিক আবদুস সাত্তার হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় শুক্রবার আসর বাদ তাহার নিজ বাসা থেকে বেড় হয়ে রাস্তার দিকে যাওয়ার সময়, একই বাড়ির বজলু হাওলাদারের ছেলে জাকির রাজ পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালায়। হামলার পর জাকির রাজ পলাতক রয়েছে।

তন্ময়ের পরিবার জানিয়েছে, হত্যার উদ্দেশ্যেই জাকির রাজ এই হামলা করেছে। হামলার পর প্রতিবেশীরা তন্ময়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার বাম পা ভেঙে এবং শরীরের বিভিন্ন স্থানে মারের দাগ নিয়ে বাসায়-তে চিকিৎসা নিচ্ছেন এ-সময় তার সাথে থাকা মোবাইল নিয়ে যায় জাকির ।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, হামলার ঘটনায় আহত হয়েছে এক শিক্ষার্থী বিষয়টি জানতে পেরেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন