1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরিশাল বেতারে আওয়ামীপন্থী জনবল নিয়োগ নিয়ে তোলপাড় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরিশাল বেতারে আওয়ামীপন্থী জনবল নিয়োগ নিয়ে তোলপাড় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশাল বেতারে আওয়ামীপন্থী জনবল নিয়োগ নিয়ে তোলপাড়

বরিশাল ব্যুরো
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পঠিত
Spread the love

বরিশাল ব্যুরো

বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আওয়ামীলীগপন্থীদের দখল আরও জোরদার করা হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের দখলে থাকা কেন্দ্রটি দখলমুক্ত করার চেষ্টা করা হলেও এখানকার কর্মকর্তাদের কারণে তা সম্ভব হচ্ছেনা। সম্প্রতি বরিশাল কেন্দ্রের জেলা সংবাদদাতা পদে জনবল নিয়োগের ক্ষেত্রে আবারও আওয়ামীপন্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে। বরিশালে আওয়ামীলীগপন্থী হিসেবে পরিচিত সাংস্কৃতিক সংগঠন বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ পান্থকে নিয়োগ দেওয়া হয়েছে। যে সংগঠনের পৃষ্ঠপোষকতায় রয়েছেন স্বয়ং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং তার ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। তার এই নিয়োগের বিষয়টি নিয়ে বরিশালের বিএনপি নেতাকর্মী ও তাদের সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, বিগত আওয়ামী লীগের ১৫ বছর বরিশালের সাংস্কৃতিক অঙ্গন ছিলো বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের একক দখলে।

 

বিএনপিপন্থী কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ত্বরা রাষ্ট্রীয় বা সামাজিক অনুষ্ঠানে স্থান পেতো না। রেডিও বাংলাদেশ বরিশাল কেন্দ্রে ঢুকতেও পারেনি কেউ। ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী কিছুটা পরিবর্তন ঘটলে জামাতপন্থী সাংবাদিক আযাদ আলাউদ্দিন বরিশাল মহানগর সংবাদদাতা পদ করলেও অন্যান্য পদগুলো এখনো জামাত ও আওয়ামী পন্থী সাংবাদিকেরা দখল করে বসে আছে। হাসিনা পতনের আন্দোলনে লাখো মানুষ মামলা হামলা, গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার, হাজারো মায়ের বুক খালি করা, হাজারো মানুষের রক্তের বিনিময়ে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের অমলে এসে তাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করে আওয়ামীলীগকে পূর্ণবাসন করা হচ্ছে।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ৭ মে অনুষ্ঠিত বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভায় শুভংকর চক্রবর্তীকে সভাপতি ও স্নেহাংশু কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয় সাঈদ পান্থকে।

 

সমন্বয় পরিষদ সূত্রে আরও জানা গেছে, সাঈদ পান্থ কমিটিতে স্থান পেতে সাধারণ সভার আগে সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে তার বেডরুমে আর্শিবাদ নিতেও যান। সম্প্রতি আওয়ামী দোসর সাঈদ পান্থপথর নিয়োগকে কেন্দ্র করে সাদিক আবদুল্লাহর বেডরুমের ছবিসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে তার সখ্যতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এবিষয়ে বরিশালের বিএনপিপন্থী সাংবাদিক নেতারা বলেন, গাছের শিকর কেটে উপরে পানি ঢাললে যেমন গাছ বাঁচেনা, তেমনি প্রশাসনের টেবিলে টেবিলে আওয়ামী দোসর রাখলে বর্তমান সরকারের কাজ বাস্তবায়ন হবেনা। সাংবাদিক নেতারা বরিশাল বেতারে আওয়ামীপন্থী সাংবাদিকের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

 

বরিশাল বিএনপির একাধিক নেতা জানান, এখনো আওয়ামীলীগকে পূর্নবাসন করা হলে বিএনপিপন্থী সাংস্কৃতিক ও সাংবাদিক কর্মীরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। বিএনপি নেতারা আওয়ামী ফ্যাসিস্টের দোসর সাঈদ পান্থর নিয়োগ দ্রুত বাতিল করা সহ আওয়ামী-জামাত মুক্ত বরিশাল বেতার কেন্দ্র করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের কর্মকর্তারা জানান, নিয়োগ পক্রিয়াটি আমাদের হাতে নয়; সম্পূর্ণ প্রধান কার্যালয়ের হাতে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন