1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি)
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত
Spread the love

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি)

​উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘কাপ্তাই প্রেস ক্লাব’ গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

​দৈনিক সমকাল ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু-র সভাপতিত্বে সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম-কে সভাপতি এবং ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

কাপ্তাইয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরার যৌথ প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং সহ-সভাপতি চাইথোয়াই মং মারমা। এছাড়া কাপ্তাইয়ের অন্যান্য গণমাধ্যমকর্মীদের মধ্যে সাংবাদিক অর্ণব মল্লিক ও সাগর মারমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটির নেতৃত্বে কাপ্তাই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা এবং কাপ্তাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক সম্ভাবনা ও অসংগতির দিকগুলো সফলভাবে তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ উদ্যোগে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন