1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মেঘনায় মৎস্য অভিযানে জব্দ করা মালামাল গোপনে বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মেঘনায় মৎস্য অভিযানে জব্দ করা মালামাল গোপনে বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মেঘনায় মৎস্য অভিযানে জব্দ করা মালামাল গোপনে বিক্রি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনের মেঘনায় মৎস্য অফিসের অভিযানে জব্দকৃত জালের সঙ্গে থাকা দড়ি ও ২৪টি নোঙ্গর নিলাম না দিয়ে গোপনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, গত শনিবার বিকালের দিকে লালমোহনের মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভীর আহমেদের নেতৃত্বে কামারেরখাল এলাকার মেঘনা নদী থেকে দুইটি মাছ ধরা ট্রলারের জাল ও নোঙ্গর জব্দ করা হয়। পরে মৎস্য অফিসের নির্দিষ্ট মাঝি শাহিন তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাটে রাতে গোপনে নিয়ে জব্দকৃত ওইসব নোঙ্গর ও জালের সঙ্গে থাকা দড়ি ৪৩ হাজার টাকায় বিক্রি করে দেন।

এসব মালামাল ক্রয়কারী কাশেম ও ইউসুফ জানান, অফিসার তানবির ও মাঝি শাহিনের কাছ থেকে দুইটি নৌকার ২৪টি নোঙ্গর ২৪ হাজার টাকা এবং ১৯ হাজার টাকায় জালের দড়ি কিনেছি।
স্যারেরা যেভাবে নির্দেশ দেন, সেভাবে কাজ করি বলে জানান লালমোহন মৎস্য অফিসের নির্দিষ্ট নৌকার মাঝি শাহিন। তবে এব্যাপারে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, জব্দকৃত জাল বাসনভাঙার চরে নিয়ে পোড়ানো হয়েছে আর নোঙ্গর আমাদের হেফাজতে আছে। শাহিনের মাধ্যমে নোঙ্গর-জালের দড়ি বিক্রির বিষয়ে জানতে চাইলে ফোন কেটে দেন তিনি। পরে  বার বার তাকে ফোন করা হলেও আর রিসিভ করেননি এই কর্মকর্তা।

এব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ জানান, এ অভিযোগের বিষয়ে খোঁজ নেয়া হবে। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন