1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও দায়িত্ব বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কলাপাড়া উপজেলা প্রশাসনের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে এবং FISHNET প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। OSAN Grants Programme ও UK International Development-এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধি মোঃ শফিকুল আলম, মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন ফেডারেশনের সদস্যরা অংশ নেন।
কর্মশালায় FISHNET প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।
সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, বিদ্যমান দুর্বলতা, জনবল সংকট এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, কলাপাড়ায় FISHNET প্রকল্পের কার্যক্রম সন্তোষজনক। জেলেদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে Starlink নেটওয়ার্ক ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা যায় কি না, তা যাচাই করে দেখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যজীবীদের সুরক্ষা, সরকারি সেবার কার্যকর সমন্বয় এবং মৎস্যজীবী জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন FISHNET প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন