1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৬ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক  রেজাউর রহমান শাহিন এর সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইলিয়াছ ফরাজির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবায়ক ফয়সাল মিজি, এনায়েত কবির মুন্সী, জাফর পাটোয়ারী এবং পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, যুগ্ম আহবায়ক আঃ আল সবুজ, জসিম হাওলাদার, নাইম পাটোয়ারী, মোঃ রফিক প্রমুখ।
এছাড়া সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন হাসপাতালে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আবু মাহমুদ তালহার নেতৃত্বে হাসপাতালের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ গ্রহণ করেন নেতাকর্মীগণ।
এরপর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন