1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক, ওসি নজরুল ইসলাম মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলায়মান জমাদার, অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন, অধ্যক্ষ খলিলুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আজাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন