1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শপথ নিলেন নবনির্বাচিত ৬ এমপি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শপথ নিলেন নবনির্বাচিত ৬ এমপি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শপথ নিলেন নবনির্বাচিত ৬ এমপি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বার পঠিত
Spread the love

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে বিজয়ী ৬ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের দফতরে তাদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবালয়ের রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা (স্বতন্ত্র), ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মুঃ জিয়াউর রহমান (আওয়ামী লীগ) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) ।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

উল্লেখ্য, বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করায় চলতি সংসদের ৭টি আসন শুন্য হয়। এরমধ্যে ৬টি আসনে গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকী একটি সংরক্ষিত নারী আসনে দ্রুতই উপ-নির্বাচন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন