1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স এ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক জালালউদ্দিন, শম্ভুপুর বিএনপি সভাপতি কামরুজ্জামান ঝান্টু, সম্পাদক শাখাওয়াত হোসেন, চাচড়া বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, অভিভাবক রফিকউল্লাহ মাস্টার প্রমূখ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবছর সারাদেশে এসএসসি পরিক্ষায় ফলাফল বিপর্যয় ঘটলেও শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৯ জন শিক্ষার্থী পরিক্ষা অংশ নিয়ে ৯০ সফলতার সাথে পাশ করেন। এদের মধ্যে ৬ জন জিপিএ -৫ অর্জন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন