1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে যুবদল পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি।।
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী যুবদল পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন—এমন অভিযোগ উঠেছে সাইদুর রহমান নাজমুলের বিরুদ্ধে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে সাইদুর রহমান নাজমুল একসময় জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাসান শিকদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলেও স্থানীয়দের দাবি।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পটুয়াখালী শহর ছেড়ে বাউফলে গিয়ে বসবাস শুরু করেন বলে অভিযোগ রয়েছে। সেখানে সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের বাসার কাছাকাছি এলাকায় বাসা ভাড়া নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন বলে স্থানীয়দের দাবি।
পরবর্তীতে বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে নিজেকে যুবদল কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন নাজমুল। উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টিও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে।
অভিযোগকারীদের দাবি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের সঙ্গে তোলা ছবি বিভিন্নভাবে ব্যবহার করে নাজমুল নিজের রাজনৈতিক প্রভাব দেখানোর চেষ্টা করছেন। তবে এসব ছবির মাধ্যমে তিনি নির্দিষ্ট কী ধরনের ব্যক্তিগত সুবিধা নিয়েছেন, সে বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।
তবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সাইদুর রহমান নাজমুল। মুঠোফোনে তিনি বলেন, “আমি কখনোই ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না। বর্তমানে যুবদলের সঙ্গেও আমি যুক্ত নই।”
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কল রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন