1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে কীটনাশক সেবনে নারীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে কীটনাশক সেবনে নারীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে কীটনাশক সেবনে নারীর মৃত্যু

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউপির পূর্ব কালাইয়া এলাকায় ধানে ক্ষেতে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী।
সংশ্লিষ্ট ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাকিয়া বেগম কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁর স্বামীসহ স্বজনরা দ্রুত তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কী কারণে তিনি কীটনাশক সেবন করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন