1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জসীম উদ্দিন তুহিনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা এবং গভীর রাতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জমির মালিক মোঃ হাফিজুর রহমানের অভিযোগ, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে জসীম উদ্দিন তুহিনের লোকজন তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একই সঙ্গে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হাফিজুর রহমান দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং বসতবাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে জমির মালিকানা ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে মোঃ জসীম উদ্দিন তুহিন বলেন রাতের আধারে কে বা কারা করেছে তা আমি জানিনা আমি এই ঘটনার কিছুই জানিনা ও আমার কোন লোক এসব করেনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন হামলার ঘটনা মৌখিকভাবে শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে জমির মালিকানা দুইয়পক্ষেই দাবি করেন এ নিয়ে কয়েক বছর আগ থেকে ঝামেলা চলে। এক পক্ষ কিছু অংশ নির্মাণ কাজ করেছে তাই বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে এ বিষয়ে আমরাদের নজরদারি থাকবে। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন