
মোঃছালাহউদ্দিন, মনপুরা
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জাল পাতা নিয়ে ৪ জেলে ট্রলারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জেলে গুরুত্বর আহত হয়। এদের মধ্যে ৩ জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জেলের অবস্থা আশংকাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। আহত অপর জেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাত ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন পূর্বপাশের মেঘনায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন, রসিদ মোল্লা মাঝিসহ ট্ররারে থাকা নাহিদ, দুলু কাজী ও ইদ্রিস আলী মাঝি। এদের সবার বাড়ি শরিয়তপুর জেলার বিভিন্ন গ্রামে। অপর আহত ৫ জেলের ফারুক কোম্পানি ও হারুন সাঝি মৎস্য আড়তের ট্রলারের জেলে।
আহত জেলে ও প্রত্যক্ষদর্শী জেলে সূত্রে জানা যায়, উপজেলার জংলারখাল সংলগ্ন পূর্বপাশের মেঘনায় মাছ শিকারের জন্য জাল ফেলছিল জংলারখাল মৎস্য ঘাটের ওবায়দুলের আড়তে রসিদ মোল্লা মাছ ধরার ট্রলার। এই সময় ফারুক কোম্পানীর মাছের আড়তের দুই ট্রলার ও হারুন সাঝির মাছের আড়তের একটি ট্রলারের জেলেরা জাল ফেলতে বাধা দেয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে রসিদ মোল্লা ট্রলারে ৫ জেলে সহ ওই তিন ট্রলারে থাকা ৫ জেলে সহ ১০ জেলে আহত হয়। আহতদের ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অপর ৫ জেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এই ব্যাপারে জংলারখাল মৎস্য ঘাটের আড়তদার ওবায়দুল জানান, মেঘনায় জাল পাতা নিয়ে সংঘর্ষের ঘটনায় আড়তে মাছ দেওয়া চাঁদপুরের জেল রসিদ মোল্লাসহ ট্রলারে থাকা ৫ জেলেকে পিঠিয়ে আহত করা হয়।
এই ব্যাপারে মৎস্য আড়তদার ফারুক কোম্পানী ও হারুন সাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় সংঘর্ষে ১০ জেলে আহত হয়। বিষয়টি স্থানীয়ভাবে সালিশ করে সমাধান করা হবে। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।